গীতিকার রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩১ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): নিজ বাসা থেকে জনপ্রিয় গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান।

তিনি রাসেল ও’নীল নামে বিনোদন জগতে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৪৭।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের খাবার শেষ করে নিজ কক্ষে যান রাসেল। দরজা ভেতর থেকে লাগানও দেখে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকি করেন। দরজা না খোলায় পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ গিয়ে দেখে সিলিংফ্যানের ঝুলছেন রাসেল। পরে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানও হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা আছে কিনা সেটিও খতিয়ে দেয়া হচ্ছে।

রাসেল রচিত জনপ্রিয় গান ‘দিন বাড়ি যায়/ চড়ে পাখির ডানায়’। তার লেখা বেশিরভাগ গানই দলছুট এবং বাপ্পা মজুমদার গেয়েছেন।

গীতিকার রাসেল/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ