গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন মেজর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক বাহিনীর মেজর পদমর্যাদার চিকিৎসক জেমি লি হেনরি ও তার স্ত্রী আনা গেব্রেলিয়ানের বিরুদ্ধে রুশ সরকারের কাছে তথ্যফাঁস করার অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত ওই চিকিৎসকের স্ত্রীও বেসামরিক হাসপাতালের চিকিৎসক। বৃহস্পতিবার তাদের আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। খবর: রয়টার্স।

এ চিকিৎসক এই দম্পতির বিরুদ্ধে একটি সামরিক হাসপাতালে রোগীদের সম্পর্কে গোপনীয় তথ্য রাশিয়াকে দেয়ার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।

মেরিল্যান্ডের বাল্টিমোরের একটি আদালতে দাখিল করা অভিযোগে এ দম্পতির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সেনাসদস্যদের স্বাস্থ্য তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার তাদের গ্রেফতারের পরই এ তথ্য সামনে আসে।

তবে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ