নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এ পর্যন্ত চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার জানান, ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক বিস্ফোরণের কারণ জানা যায়নি।
বিস্ফোরণের ঘটনায় আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
বিস্ফোরণ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply