গ্রেফতারের পর মো. সাহেদ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও করোনা সার্টিফিকেট জালিয়াতির হোতা মোহাম্মদ সাহেদকে বুধবার ভোর ৫ ১০ মিনিটে গ্রেফতার করা হয়। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার নামে জালিয়াতির কারণে তার মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে উত্তরা ও মিরপুরের দুইটি শাখাই সিলগালা করে দেয়া হয়েছিল। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ করিমসহ ১০ জনকে এর আগে গ্রেফতার করা হয়। মোহাম্মদ সাহেদ এতোদিন পলাতক ছিলেন।

বুধবার ভোরে সাতক্ষিরা সীমান্ত দিয়ে মোহাম্মদ সাহেদ ভারতে পালানোর চেষ্টা করছিলেন। র‌্যাব তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে। গ্রেফতারের পর সাহেদের বেশ কিছু ছবি তোলা হয়। আর্ট নিউজের পাঠকদের জন্য দেয়া হলো ফেসবুক থেকে সংগৃহীত ছবিগুলো:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *