চোখ মেলে তাকানোর পরামর্শ

১২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): বিদ্যুৎ নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের কঠোর সমালোচনা করলেন ডক্টর হাছান মাহমুদ। বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন, চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থেকে চোখ মেলে তাকাতে। বলেছেন, নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব পরিস্থিতির দিকে বিএনপি নেতাদের দেখতে হবে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের দেওয়ানজি পুকুরপাড়ে নিজ বাসায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সমগ্র পৃথিবী, এমন কি অর্থনৈতিকভাবে অনেক সামর্থ্যবান দেশও সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করছে। প্রধানমন্ত্রী সেভাবেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। যারা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারেনি, বিদ্যুতের দাবিতে কানসাটে মিছিলকারীদের ওপর গুলিবর্ষণ করে হত্যা করেছে, তাদের বিদ্যুৎ নিয়ে কথা বলারই অধিকার থাকে না।

ডক্টর হাছান মাহমুদ বলেন, আসলে বিএনপির কাছে কোনও ইস্যু নেই তো, তাই কিছু একটা তো বলতে হবে, সেজন্যই কথা বলে।

বিদ্যুৎ/এসকেএম/রমু

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *