নিউজ ডেস্ক: অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্ট পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, রশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী। বিশ্বের সব দেশই এই সংকট মোকাবেলা করছে এবং আগামীতে সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে। অথচ বিএনপি মহাসচিব এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, সৃষ্ট এই সংকটে তাহলে কি বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রীই পদত্যাগ করবেন?
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়। বিশ্বব্যাপী এ সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের উপর পড়েছে।
তিনি বলেন, আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন।
আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙা করতে এমনটা বলছেন।
তিনি বলেন, শকুনের দোয়ায় যেমন গরু মরে না, তেমনি বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না।
সরকার পদত্যাগের যে অলীক স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন এবং তাদের কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনও ঘটবে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে।
বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply