আন্তর্জাতিক ডেস্ক: ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগাম বিভাগে সশস্ত্র গোষ্ঠীর হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
শুক্রবার দুপক্ষের মধ্যে সম্মুখ লড়াইয়ে তিন সেনা নিহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কাশ্মীরের দক্ষিণভাগের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
তিনি জানান, ওই অভিযান চালানোর সময় জঙ্গলের ভেতর থেকে জঙ্গিরা গুলি নিক্ষেপ করে। এর জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পালটা গুলি ছোড়ে। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে তিন সেনা আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কাশ্মীরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক ট্যুইটবার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, অপারেশন হালেন কুলগাম। হালান বনাঞ্চলের উঁচু স্থানে জঙ্গিদের অবস্থানের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার অভিযান চালানো হয়। জঙ্গিদের সাথে গুলিবিনিময়ে তিন সেনা আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন। অভিযান অব্যাহত আছে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে।
ভারত/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply