৮ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎ পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে গেল জার্মানির একটি কার্গো বিমান।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের জুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পেছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এর পর মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
ভেঙে পড়ার পর বিমানের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলেও কোনও বড় অগ্নিকাণ্ড ঘটেনি। বিমানের চালক ও তার সহকারী দুইজনই অক্ষত রয়েছেন।
বিমান দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply