জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা, যুগ্ম-সচিব অসীম কুমার দে, কবি নজরুল ইনস্টিটিউটের সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।















