জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা

নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে হামলার সাথে সাথে নিরাপত্তাকর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা।

শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ২৫ মিনিটে জাপানের ওয়াকাইয়ামা শহরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর: জাপান টাইমস।

ওয়াকাইয়ামা শহরের শনিবার সমাবেশে ভাষণ দেয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পর পরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাটি।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বোমাটি প্রাণঘাতী ছিল না। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোক বোম্ব’ জাতীয় বোমা ছিল বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষতি হয় না।

স্থানীয় একটি উপনির্বাচনে ক্ষমতাসীন এলডিপির প্রার্থীর জন্য প্রচার চালাতে ওই জনসভায় যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী কিশিদা।

জাপান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *