বিনোদন ডেস্ক: জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় টিভি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। তার বয়স হয়েছিল ৪৬ বছর।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, শুক্রবার জিম কারার সময় অসুস্থবোধ করেন সিদ্ধান্ত। কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, পথেই হৃদযন্ত্র বিকল হয়ে গেছে তার। ৪৫ মিনিট ধরে অভিনেতার বিকল হৃদযন্ত্র সচল করার চেষ্টা চালান চিকিৎসকরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা।
অভিনেতার মৃত্যুর পর পরই তার সহকর্মী জয় ভানুশালি সামাজিকমাধ্যমে সিদ্ধান্তের ছবি পোস্ট করে লেখেন, বড্ড তাড়াতাড়ি চলে গেল।
দীর্ঘ দুই দশক ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সিদ্ধান্ত। ‘কুসুম’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ের পা রাখলেও প্রথম দর্শক মনে সিদ্ধান্ত নজর কাড়েন একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি’র দিয়ে।
এরপর- কুসুম, ওয়ারিশ, সূর্যপুত্র কর্ণ’র মতো সিরিয়ালে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। গৃহস্থি, ভাগ্যবিধাতা’র মতো জনপ্রিয় সিরিয়ালেও কাজ করেছেন সিদ্ধান্ত।
সম্প্রতি জি টিভির সিরিয়াল ‘কিঁউ রিস্তোমে কাট্টি বাট্টি’তে প্রধান চরিত্রে দেখা গেছে সিদ্ধান্তকে। এতে তার বিপরীতে দেখা গেছে নেহা মারদারকে।
সিদ্ধান্ত বীর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply