জ্ঞান-বিজ্ঞান শিল্প-সংস্কৃতিতে বাঙালিরা অনেক এগিয়ে

১৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, জ্ঞান-বিজ্ঞান শিল্প-সংস্কৃতিতে বাঙালিরা বিশ্বের অনেক জনগোষ্ঠির চেয়ে অনেক দূর এগিয়ে রয়েছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমাজে গুণীজনদের সম্মানিত করতে হবে, নাহলে গুণীদের জন্ম হবেনা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অভ বাংলাদেশ-ট্রাব ‘২৭তম ট্রাব অ্যাওয়ার্ড ২০২১’ এর আয়োজন করে।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, জাতিগত উন্নয়নের জন্য বস্তুগত বা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন আত্মিক উন্নয়ন। ইউরোপের বাইরে প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী বাঙালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গাছের প্রাণ আবিষ্কার করেছেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। বাঙালিরা জ্ঞান-বিজ্ঞান কৃষ্টি সংস্কৃতিতে যেমন আগে থেকেই এগিয়ে, এখন অর্থনীতিতেও বাংলাদেশ বিশ্বের ৩১তম দেশের স্থান অর্জন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব পাবার পর তার হাতেই বেসরকারি টেলিভিশনের সূচনার কথা স্মরণ করিয়ে দেন ডক্টর হাছান। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের অভূতপূর্ব প্রসার ঘটেছে। যা গণতন্ত্র বিকাশের অন্যতম সহায়ক।

ট্রাব সভাপতি সালাম মাহমুদ আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *