২৭ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
সোমবার এক শোকবার্তায় ডক্টর হাছান মাহমুদ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ফেনী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ফেনী সদর আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি আঞ্চলিক দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং সম্পাদক জয়নাল হাজারী গণমাধ্যমসেবী হিসেবেও কাজ করেছেন উল্লেখ করেন মন্ত্রী হাছান মাহমুদ।
উল্লেখ্য, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়নাল হাজারী।
জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তথ্যমন্ত্রীর শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply