০৪ ২০২১ (স্পোর্টস ডেস্ক): অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের দাপুটে জয় পায় টাইগাররা। অজিদের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম জয়ে ফুরফুরে মেজাজে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি দ্বিতীয় ম্যাচ জয়ে মুখিয়ে আছে।
বাংলাদেশ দল:
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া দল:
জশ ফিলিপি, অ্যালেক্স কেরি, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, মিসেল স্টার্ক, মিচেল সুইপসন, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
ক্রিকেট/এসকেএম















