টিকা নেয়ার জন্য প্রাথমিক শিক্ষকদের প্রতিমন্ত্রীর আহ্বান

০৯ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনা ভাইরাস টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে করোনা ভাইরাসের টিকা নেয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাস টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি শতভাগ সুস্থ আছি। টিকার প্রতি আতংক কেটে গেছে।

তিনি বলেন, নিজে সুস্থ থাকেন, অন্যকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ রাখুন। পৃথিবীর অনেক দেশ এখনও করোনা ভ্যাকসিন সংগ্রহও করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

গণশিক্ষা প্রতিমন্ত্রী/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *