টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।

শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও ‘৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

জাতির পিতার সমাধি সৌধে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা ও ঢাকার নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে পদ্মাসেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছান। প্রধানমন্ত্রীর আজ রাতে টুঙ্গিপাড়ায় থাকার কথা রয়েছে।

পিএম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ