ট্রাকচাপায় একই পরিবারের চার নারী নিহত

২৭ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকার নবাবগঞ্জে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে ট্রাকচাপায় একই পরিবারের চার নারী সদস্য নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৫০ বছর বয়সী ময়না বেগম, তার ভাইয়ের স্ত্রী ৪০ বছর বয়সী রাহেলা বেগম, ভাগ্নি ৩০ বছর বয়সী সুফিয়া বেগম ও সুফিয়ার আত্মীয় ৪৬ বছর বয়সী মালা বেগম। নিহতরা সবাই উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবাই ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ভাবি ও ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশে রওনা হন। পথে মৃধাকান্দা এলাকায় নবাবগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাক ওই ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়।

মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে মালা বেগমের মৃত্যু হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাহানা আক্তার।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *