নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯ জন এবং ঢাকার বাইরে ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬ জন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৮৮২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬২৯ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ডেঙ্গি নিয়ে ভর্তি আছেন ২ হাজার ২৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মোট ২ লাখ ৬ হাজার ২৮৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৮৫১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২২ হাজার ৪৩৭ জন।
ডেঙ্গি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply