ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার আয়োজন

নিউজ ডেস্ক: ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে সরকার, সংসদ, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সাংস্কৃতিকসহ সর্বস্তরের ৪০০ জন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান।

সেখানে স্বাগত বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে বিশেষ গুরুত্ব দেন।

তিনি ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনার উল্লেখ করেন, ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক। এই সমাবেশ ভারত-বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করে।

ভারতীয় হাইকমিশন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *