নিউজ ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সাথে সংলাপ করার কোনও প্রশ্নই আসে না। এমনটাই বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিবের ‘বিএনপি সংলাপে যাবে না’ বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন- আমরা কি তাদেরকে সংলাপে ডেকেছি?
তিনি বলেন, তাদের সাথে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে কোনও সংলাপের তো প্রয়োজন নাই। আমরা তাদেরকে সংলাপে ডাকিও নাই। আমরা যদি ডাকতাম তাহলে তাদের সেই কথা বলার সুযোগ থাকতো যে, তারা সংলাপে আসবে কি না।
‘আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না’ বিএনপি’র এ অবস্থান প্রশ্নে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, আওয়ামী লীগ সরকার কিম্বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হয় না। উনারা যদি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতে চায়, সেটার কোনও সুযোগ নাই কারণ নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না।
হাছান মাহমুদ বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে এবং বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। যেভাবে সংসদীয় গণতন্ত্রের দেশ ভারত, ইংল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, কন্টিনেন্টাল ইউরোপের অন্যান্য দেশ যেমন জার্মানি, ফ্রান্স এবং আরও অনেক দেশে চলতি সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে। জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের দেশেও সেটি হবে। এ প্রশ্নে সংলাপ করার প্রশ্নই আসে না।
তথ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply