পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার গণমাধ্যমে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বলেন, জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার সরকার অত্যন্ত সাহসিকতা ও বিচক্ষণতার সাথে করোনা ও বন্যা মোকাবেলা করছে।
এ সময় পবিত্র ঈদুল আযহার ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হয়ে সবার সাথে আনন্দ ভাগ করে নেবার মধ্যেই ঈদের সার্থকতা নিহিত বলে উল্লেখ করেন ডক্টর হাছান মাহমুদ।















Leave a Reply