বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ দলের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিকের জীবনাবসান হলো। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং রাজনীতিতে তার অবদান আমাদের স্মৃতিপটে অম্লান হয়ে থাকবে।
ডক্টর হাছান মাহমুদ প্রয়াত সাহারা খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।















Leave a Reply