২৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): তানজানিয়ায় ফরাসি দূতাবাসের সামনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ সময় বন্দুকধারীর সাথে গোলাগুলিতে তিন পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) দার-এস-সালামে অবস্থিত ফরাসি দূতাবাসের কাছে অতর্কিত হামলার ঘটনা ঘটে। খবর: আল জাজিরা।
খবরে বলা হয়, বন্দুকধারী হামলাকারী দুই পুলিশ সদস্যকে গুলি করার পর দূতাবাসের দিকে এগুতে থাকে সে। এক সময় দূতাবাসে অবস্থান নিয়ে সেখান থেকেই গুলি চালাতে থাকে।
হামলাকারী লোকটি বিদেশি নাগরিক বলে জানিয়েছে তানজানিয়া কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে তাকে সোমালিয়ার নাগরিক বলে ধারণা করছেন তারা। হামলাকারী প্রতিবেশী মোজাম্বিকের জঙ্গিগোষ্ঠীর সদস্য হতে পারে বলেও ধারণা তাদের।
এরই মধ্যে নিজেদের নাগরিকদের ঐ এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে তানজানিয়ার মার্কিন দূতাবাস।
এদিকে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান টুইটারে জানান, হামলাকারীকে থামানো হয়েছে এবং শান্তি ফিরে এসেছে। আমি পুলিশ সার্ভিস এবং তিন পুলিশ সদস্য এবং এসজিএ সিকিউরিটি কোম্পানির একজন অফিসারের পরিবারকে সমবেদনা জানাই, যারা দার এস সালামের সালেন্দা এলাকায় হামলায় জীবন হারিয়েছেন।
বন্দুক হামলা/এসকেএম
















Leave a Reply