তিন দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: তিন দিনের সফরে নিজ জেলা পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঈশ্বরদী বিমানবন্দর অবতরণ করে। সেখান থেকে গাড়িযোগে বিকেলে পাবনা যান রাষ্ট্রপ্রধান।

রাষ্ট্রপতির সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানা এ সময় তার সাথে ছিলেন।

পাবনা জেলা সার্কিট হাউজে পৌঁছালে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *