তিমির সাথে ধাক্কা লেগে নৌকাডুবি

১০ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে একটি তিমির সাথে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে গেছে। এতে নৌকায় থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার সকালে স্থানীয় পুলিশ পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে উপকূলে একা মাছ ধরতে থাকা স্থানীয় এক ব্যক্তি বলেছেন, সকালে সমুদ্রের অবস্থা ভালও ছিল এবং সমুদ্র শান্ত ছিল।

জানা গেছে, একটি তিমির সাথে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ আরও জানায়, উদ্ধারকারী হেলিকপ্টার, ডুবুরি স্কোয়াড ও স্বেচ্ছাসেবকেরা টানা এক ঘণ্টা চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকাটি তীরে নিতে সক্ষম হয়েছে।

কাইকৌরা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে তিমি দেখার জন্য বিখ্যাত একটি উপকূলীয় শহর।

নৌকাডুবি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ