নিউজ ডেস্ক: ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন স্মার্ট টিভি-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩ আজ রোববার থেকে শুরু হয়েছে। দাবা ইভেন্টের মধ্য দিয়ে শুরু হয় এই ক্রিয়া উৎসব।
রোববার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ফেডারেশনের কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম।
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক-ইন্ডাস্ট্রিস পিএলসির সিনিয়র অতিরিক্ত পরিচালক (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ মেহরাব হোসেন আসিফ ও আন্তর্জাতিক দাবা বিচারক মোহাম্মদ হারুনুর রশিদ।
দিনব্যাপী দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ডিআরইউর পুরুষ সদস্যরা। এতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মোরসালিন আহমেদ। ৫ রাউন্ড সুইস লিগ পদ্ধতির প্রতিযোগিতায় সাড়ে চার পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন তিনি। টাই-ব্রেকিং পদ্ধতিতে মোসকায়েত মাশরেক দ্বিতীয় এবং সাঈদ শিপন অর্জন করেন তৃতীয় স্থান।
ডিআরইউ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply