দীঘি আসছে

০৫ নভেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): ‘বাবা জানো, আমাদের একটি ময়না পাখি আছে না, সে আজকে আমাকে নাম ধরে ডেকেছে। আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না।’… বাবা-মেয়ের এ বিজ্ঞাপন সবাইকে আবেগে ভাসিয়েছিল।

একটি মোবাইল অপারেটরের সেই বিজ্ঞাপনের মডেল থেকে শিশুশিল্পী হিসেবে ডাক পায় চলচ্চিত্রে প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয় করেন, চাচ্চু, দাদীমা, পাঁচ টাকার প্রেমসহ একের পর এক হিট ছবিতে।

সেই শিশুশিল্পীই এবার নায়িকা হয়ে আসছেন। চলতি বছরের সেপ্টেম্বরে এফডিসিতে ‘টুঙ্গিপাড়ার মিঞা ভাই’ নামে একটি ছবির শুটিংয়ের মাধ্যমে তার নায়িকা হিসেবে যাত্রা শুরু হয়। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত শান্ত খান। এটি ছাড়াও আরও পাঁচটি ছবিতে অভিনয়ের কথা রয়েছে দীঘির। এরমধ্যে ‘ধামাকা’ নামে একটি ছবি পরিচালনা করবেন মালেক আফসারী। ‘যোগ্য সন্তান’ নামে আরেকটি ছবি নির্মাণের দায়িত্ব নিয়েছেন কাজী হায়াৎ।

দিঘীর সদ্য প্রয়াত মা ছিলেন চিত্রনায়িকা দোয়েল। তার বাবা চলচ্চিত্র প্রযোজক ও একসময়ের ফোক ছবির নির্ভরযোগ্য নায়ক সাত্তার।

চলচ্চিত্র/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *