দুই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক: সংসদ সদস্য মারা যাওয়ায় শূন্য হওয়া জাতীয় সংসদের দুটি আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে এই দুই আসনের সংসদ সদস্যের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কেএম আবদুস সালাম আসন শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনেও (ইসি) পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে ৩০ সেপ্টেম্বর সংসদ সদস্যদের মৃত্যু হওয়ায় ওই দিন আসন দুটি শূন্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞা মারা যান। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করে নির্বাচিত হয়েছিলেন। একাদশ নির্বাচনে তিনি বিএনপির হয়ে ভোটে লড়েন। ওইদিন দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল মারা যান।

নির্বাচন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *