দেশে পশু কোরবানি হয়েছে প্রায় এক কোটি

১১ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে প্রায় এক কোটি গবাদিপশু কোরবানি হয়েছে। এমনটাই জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, এবারের ঈদের দিন ৯৯ লাখ ৪০ হাজার ৭৭৬টি গবাদি পশু কোরবানি হয়েছে।

এদিকে, আজ সোমবারও দেশের বিভিন্ন এলাকায় কোরবানি হয়েছে। আগামীকাল মঙ্গলবার ঈদের শেষ দিনেও কেউ কেউ কোরবানি দিবেন। সেই হিসেবে এ বছর কোরবানি হবে প্রায় এক কোটি।

ঈদুল আজহা/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ