দেশে হত্যা ও গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছ

নিউজ ডেস্ক: সরকার দেশে বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড ঘটায়না। দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

শনিবার সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার চায় না দেশে কেউ গুম হোক। বিচার বহির্ভূত হত্যার শিকার হোক। এ ধরণের কোনও ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, হঠাৎ কোন একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে। বিদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেবেরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ এবং সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

শাহাব উদ্দিন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *