দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট

৩ জুন ২০২১ (নিউজ ডেস্ক): অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন। জাতীয় সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি। করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে।

এবারের বাজেট মোট জিডিপি’র ১৭ দশমিক ৪৭ শতাংশ। ঘাটতি জিডিপি’র ৬ দশমিক ২ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের চেয়ে এবার ঘাটতির পরিমাণ শুন্য দশমিক ২ শতাংশ কম ছিল।

বৃহস্পতিবার বেলা ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে দেশের ৫০তম বাজেট (প্রস্তাবিত) উত্থাপন করেন। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনিুষ্ঠিত বিশেষ বৈঠকে নতুন অর্থবছেরর বাজেট অনুমোদ দেয় মন্ত্রিসভা।

এবারের বাজেট আওয়ামী লীগ সরকারের ২১তম ও বর্তমান অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট।

এবারের বাজেটে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। বাজেট ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

ঘাটতি অর্থায়ন সম্পর্কে জানানো হয়েছে এর ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা বৈদেশিক উৎস এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ১৩ ৪৫২ কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক বহির্ভূত খাত থেকে ৩৭ হাজার ১ কোটি টাকা সংগ্রহ করা হবে।

বাজেট/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *