ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্যজনক মৃত্যু

২৩ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর ধানমন্ডি এলাকার শুক্রবাদে আবাসিক ভবনের নিচ থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ছাদ থেকে লাফিয়ে আকাশ নামের ওই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন বলে জানা যায়। তবে চার তলা থেকে লাফিয়ে পড়ার কথা বলা হলেও তার শরীরে তেমন কোনও ইনজুরি নেই। এটি আসলেই আত্মহত্যা কি না তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এই মৃত্যুকে রহস্যজনক বলছে পুলিশ।

২৪ বছর বয়সী আকাশ রায় ড্যাফোডিল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্র। বুধবার (২৩ মার্চ) সকাল পৌনে সাতটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আকাশ রায়ের বন্ধু পঙ্কজ রায় বলেন, আকাশ ভোরে বাসার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। কী কারণে ছাদ থেকে লাফ দিয়েছে বলতে পারছি না।

তিনি বলেন, আমরা ধানমন্ডি থানার শুক্রাবাদ এলাকার ৮/এ বাসায় থাকি। আকাশের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার চতরা গ্রামে। সে ওই এলাকার রতন রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

তিনি বলেন, চার তলা থেকে লাফ দিলে শরীরে বড় ধরনের ইনজুরি থাকার কথা। কিন্তু সেরকম কোনও ইনজুরি পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে।

মরদেহ উদ্ধার/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ