নিউজ ডেস্ক: বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রবেশ মুখে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই বেলা সাড়ে ১১টা নাগাদ ধোলাইখালে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে।
শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ধোলাইখালে অবস্থান নেয়। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
এদিকে নগরীর যাত্রাবাড়ী এলাকার দনিয়া কলেজের সামনে অবস্থান নিয়েছেন ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য। রাখা হয়েছে এপিসি গাড়ি, জলকামান।
সরেজমিন দেখা যায়, বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।
সংঘর্ষ/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply