নতুন সংসার শুরু করেছেন ইভা রহমান

২০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে গায়িকা ইভা রহমানের। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করেছেন।

সোমবার বিয়ের বিষয়টি ইভা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে সংবাদমাধ্যমকে ইভা নিজেই জানিয়েছেন।

উল্লেখ্য, এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সাথে সখ্য গড়ে ওঠে। দুই জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই।

ইভা রহমান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *