নাসিকে আইভির টানা তিন

১৭ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): টানা তৃতীয় দফায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)-এর মেয়র নির্বাচিত হলেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করলেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারকে।

রবিবার অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলে জানা যায়, আইভি ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সেলিনা হায়াৎ আইভি নৌকা প্রতিক নিয়ে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি থেকে পদত্যাগী নেতা তৈমুর আলম খন্দকার হাতি প্রতিক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

আরও পড়ুন: নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
উল্লেখ্য, নারায়ণগঞ্জের স্থানীয় আওয়ামী রাজনীতিতে ওসমান পরিবারের সাথে চুনকা পরিবারের বিরোধ দীর্ঘ দিনের। ফলে এবারের নির্বাচনে আইভির প্রতিদ্বন্দ্বী তৈমুর আলমের চেয়ে শামীম ওসমান ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাসিক নির্বাচন/টিটি/কিউটি

আরও সংবাদ পড়তে:
http://www.artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *