নির্মাতা চয়নিকা চৌধুরী আটক

০৬ আগস্ট ২০২১ (বিনোদ ডেস্ক): নির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করে গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

পুলিশ জানিয়েছে, পরীমনি ইস্যুতে চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

চয়নিকা চৌধুরীর প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি। এই কাজের সুবাদে নায়িকা পরীমনির সাথে সখ্যতা গড়ে ওঠে নির্মাতা চয়নিকা চৌধুরীর। এই নাট্টনির্মাতাকে নিজের ‘মা’ বলেও সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় তাদের দুজনকে একসাথে দেখা যায়।

পরীমনির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নির্মাতা। বিশেষ করে গত মাসে বোটক্লাব কাণ্ডে সর্বদা পাশে থেকে পরীমণিকে সাহস জুগিয়েছিলেন চয়নিকা।

ঢাকা বোর্ড ক্লাবের ঘটনায় পরীমনি চয়নিকাকে কাছে পেলেও পরীমনির বাসায় যখন র‌্যাব অভিযান চালায় তখন চয়নিকাকে দেখা যায়নি। পরীমনি আটকের খবরটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রকাশ হলেও তখনও নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীও উধাও ছিলেন। এবার বিপদে মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে দেখা যায়নি তাকে।

চয়নিকা চৌধুরী/এসকেএম