২১ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): বিশ্বব্যাপী যে খাদ্য সংকট চলছে, তা পশ্চিমাদের নিষেধাজ্ঞার জন্য নয়; রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে। এমনটাই বলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল।
সোমবার ইউরোপের শীর্ষ এ কূটনীতিক লুক্সেমবার্গে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এক আলোচনাসভার পর সাংবাদিকদের এ কথা বলেন। খবর: আনাদোলু।
তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে বিশ্বে খাদ্য সংকট চলছে বলে রাশিয়া মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। এ বিষয়ে তিনি আফ্রিকার সব পররাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লিখে প্রকৃত ঘটনা জানাবেন বলে জানান।
তিনি বলেন, কৃষ্ণসাগরে ইউক্রেনের শস্যবাহী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বে বিশেষ করে আফ্রিকায় দুর্ভিক্ষ সৃষ্টি করছে রাশিয়া।
জোসেপ বোরেল আরও বলেন, আমরা বারবার বিশ্ববাসীকে রুশ আগ্রাসন সম্পর্কে সতর্ক করছি। রাশিয়ার কারণে বিশ্বে বিশেষ করে আফ্রিকায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply