নিউজ ডেস্ক: নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকালে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, ২৪ জুলাই উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। সাজ্জাদুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
তিনি বলেন, ২৫ জুলাই যাচাই-বাছাই ও আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা ছিল।
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এ কারণে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণাসহ নির্বাচনি তফসিল ঘোষণা করে।
নির্বাচন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply