আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটনায় আগামীকাল সোমবার ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।
রোববার সকালে পোখরা বিমানবন্দরে অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ে যাত্রীবাহী ওই বিমানটি।
যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়। বিমান দুর্ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নেপাল সরকার।
ওই বিমানে ৬৮ জন যাত্রী ছিলেন। সাথে ছিলেন আরও ৪ জন ক্রু সদস্য। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমানের ২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর।
তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।
বিমান দুর্ঘটনা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply