আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। ভারতের উত্তরাঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
মঙ্গলবার রাত ২টায় ভূমিকম্পটি আঘাত হানে। খবর: রয়টার্স।
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের ডোটি জেলায় ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়ে। এতে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) আগে জানিয়েছিল, ভূমিকম্পটি ৫ দশমিক ৬ মাত্রার হতে পারে।
ইএমএসসি আরও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রতিবেশী ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পিলিভিট শহরের প্রায় ১৫৮ কিলোমিটার (৯৮ মাইল) উত্তর-পূর্বে এবং এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এএসআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নয়াদিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ভূমিকম্পটিকে ৬ দশমিক ৩ মাত্রার বলে চিহ্নিত করেছে।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply