১৩ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, নারায়ণগঞ্জ): নৌকার জোয়ার এসেছে। ষোলো তারিখে নৌকার জয় হবে। এমনটাই বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি ১৬ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় প্রচারণায় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফারোজা হাসান বিভা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতসহ অন্যরা।
গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বলেন, কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে বৃষ্টি হলেই নাকি আমার এখানে জলাবদ্ধতা তৈরী হয়। যারা নির্বাচন উপলক্ষে বাইরে থেকে এসেছে তাদের একথা বিশ্বাস করানো যাবে। কিন্তু যারা এ শহরে থাকেন তারা জানেন এ কথা সত্য নয়।
তিনি বলেন, মুষলধারে বেশিক্ষন বৃষ্টি হলে বঙ্গবন্ধু সড়কে পানি জমে একথা সত্য। কিন্তু আধঘন্টার মধ্যেই এ পানি নেমে যায়।
ডাক্তার আইভী বলেন, আমরা যেসব জলাশয়ে সিটি কর্পোরেশনের ড্রেনের শেষ প্রান্ত রেখেছিলাম সেগুলির অনেকগুলিই অবৈধভাবে দখল হয়ে গেছে। এগুলির বেশ কয়েকটি সিটি কর্পোরেশনের বাইরে। তবে আমরা বৃষ্টির পানি নামার জন্য এখন শহরের সব ড্রেনই শীতলক্ষা নদীমুখি করছি। এর অনেকগুলি প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে। কয়েকটা বাস্তবায়নের পথে আছে।
ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেমন সাড়া পাচ্ছি আপনারাই দেখতে পাচ্ছেন। আমার পেছনে জনতার ঢল। মা-বোনেরা বাসা বাড়িতে দাঁড়িয়ে আমার দিকে হাত নাড়ছে, ফুল ছিটিয়ে দিচ্ছে। এতেই বোঝা যায় তারা আমার উন্নয়নের সমর্থক। শেখ হাসিনার উন্নয়নের সমর্থক।
সিটি কর্পোরেশনের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে প্রতিপক্ষের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এক টাকাও ট্যাক্স বাড়ানো হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী, অ্যাসেসমেন্ট অনুযায়ী ট্যাক্স আদায় করা হচ্ছে।
সিটি নির্বাচন/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply