পাঁচ শিক্ষার্থী রিমান্ডে

৩১ মে ২০২১ (নিউজ ডেস্ক): মাদক সেবন ও কেনাবেচার সাথে যুক্ত থাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে রিমান্ডে নেয়া হয়েছে। লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) সেনব ও কেনাবেচার জন্য তাদের ৫ দিনে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটান মেজিস্ট্রেট আদালত ভার্চ্যুয়াল শুনানী শেষে এই আদেশ দেন। পুলিশ সাইফুল ইসলাম সাইফ, এস এম মনওয়ার আকিব, নাজমুস সাকিব, নাজমুল ইসলাম ও বিএম সিরাজুস সালেকীনকে ১০ দিনের জন্য রিমান্ড নেয়ার আবেদন করে। শুনানী শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামীদের মধ্যে সাইফ, আকিব ও সাকিবের বয়স ২০ বছর। নাজমুল ও সালেকীনের বয়স ২৪ বছর।

পুলিশ জানিয়েছে, এই ৫ জনকে জিজ্ঞাসাবাদ করে আরও ১৫টি গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এই গ্রুপগুলো এলএসডি ব্যবসার সাথে যুক্ত। কুরিয়ার ও লাগেজে করে দেশে এলএসডি আনা হচ্ছে। অনলাইনের মাধ্যমে এই ভয়ংকর মাদকটি বিকি করা হচ্ছে।

এলএসডি/আরএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *