১১ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): ইউক্রেনের সেনাবাহিনী পাল্টা আক্রমণ শুরু করার পর এখন পর্যন্ত ২ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার একটি ভিডিও বার্তায় এ কথা জানান জেলেনস্কি। খবর: আল জাজিরা।
তিনি বলেন, খবর আসে খারকিভের গুরত্বপূর্ণ শহর ইজিয়াম ছেড়ে পালিয়ে গেছে (পিছু হটেছে) রুশ সেনারা। পালিয়ে গিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে রুশ সেনারা।
এদিকে বর্তমানে দুই দিকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনের সেনারা। একটি চলছে খারকিভে। অপরটি দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে।
ইউক্রেনের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, তাদের সেনারা দক্ষিণ দিকে কয়েক কিলোমিটার করে অগ্রসর হচ্ছে। কিছু কিছু অঞ্চলে একদিনে ১২ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে তারা।
তাদের দ্রুতগতির আক্রমণের কারণে ইজিয়াম ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে রাশিয়া। ৫৫ হাজার মানুষের শহর ইজিয়াম দখল করতে ছয় সপ্তাহ পরিশ্রম করেছিল রুশ সেনারা। রসদ পরিবহনের ক্ষেত্রে এটি বেশ গুরৃত্বপূর্ণ। কিন্তু ইউক্রেনীয় সেনারা সপ্তাহখানেক অভিযান চালিয়েই শহরটি পুনর্দখল করেছে।
তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে সেনাদের পুনরায় সংঘটিত করতে ইজিয়ামে অবস্থানরত সেনাদের সরিয়ে নেয়া হয়েছে।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply