পুলিশের দুই কর্তা বরখাস্ত

২৫ মে ২০২১ (নিউজ ডেস্ক): পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হয়েছেন র‌্যাব-৫ এর পুলিশ সুপার এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারি কমিশনার নাজমুল হাসান।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন স্বাক্ষরিত আলাদা দুইটি প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ জারি করা হয়। এতে বলা হয়, বিধি বহির্ভূত কাজ করায় এই আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালে তারা পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। বিধি অনুযায়ী খরপোশ ভাতা পাবেন।

পুলিশ/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *