১০ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই এসপারকে বরখাস্ত করার ঘোষণা দেন। তবে তাকে কেনো বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে কিছুই জানাননি ট্রাম্প।
প্রায় ১৮ মাস ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী এবং পেন্টাগনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন মার্ক এস্পার। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান ক্রিস্টোফার মিলারকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার পর দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়লে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন করতে চেয়েছিলেন ট্রাম্প। সেসময় মার্ক এসপার বিরোধিতা করায় নাখোশ হয় হোয়াইট হাউজ।
এর আগে, ২০১৮ সালে ট্রাম্পের সাথে মতবিরোধের জেরে পদত্যাগ করেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। এদিকে, এসপারকে বরখাস্ত করার নিন্দা জানিয়েছে ডেমোক্র্যাটরা।
আন্তর্জাতিক/এসকেএম
















Leave a Reply