নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল করে ইসির দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ২৪ প্রার্থী। গত রোববার ও সোমবার দুই দিনে মোট ২৫ জন প্রার্থিতা ফিরে পেতে তাদের আইনজীবীর মাধ্যমে এসব আবেদন করেন।
হাইকোর্টের রিট শাখা থেকে এ তথ্য জানা গেছে। শুনানির জন্য আগামী সপ্তাহে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে উঠতে পারে।
রোববার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেছেন, তাদের মধ্যে রয়েছেন- রাজবাড়ী-১ আসনের স্বপন কুমার সরকার, নেত্রকোনা-২ আসনের সুব্রত চন্দ্র সরকার, টাঙ্গাইল-৫ (সদর) আসনের খন্দকার আহসান হাবিব, জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ সদর। মুহম্মদ খাইরুল বাশার লাভলু, নরসিংদী-৫। মোহাম্মদ মোস্তফা জামাল, ঢাকা-১৫। সুলতান মাহমুদ, জয়পুরহাট। জাকির হোসেন, সিলেট-৩। মোহাম্মদ শামীম মিয়া, নেত্রকোনা-৫। নূর মোহাম্মদ মিয়া, শরীয়তপুর-৩। মোহাম্মদ আমিনুল ইসলাম, নরসিংদী-৫। সোহেল রানা, সাভার।
সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে যেসব প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেছেন, তারা হলেন- জাতীয় পার্টির জয়নাল আবেদীন, মুন্সিগঞ্জ-২। বিএনআরপির মোহাম্মদ ইউসুফ পারভেজ, ঝিনাইদহ সদর। বাংলাদেশ সুপ্রিম পার্টির নুরুল আলম, কক্সবাজার-৩। চৌধুরী এবাত নুর, কক্সবাজার-১। নুরুল করিম আফসার, চট্টগ্রাম- ৬। এসএম আশিক বিল্লাহ, ঢাকা-১০। সালমা আক্তার শিল্পী, পটুয়াখালী-৩। প্রফেসর আবু সাঈদ, পাবনা-১। মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল-৭। হোসাইন মোহাম্মদ ইসলাম, যশোর-৬। এসএম এনায়েত করিম, পটুয়াখালী-২। মোহাম্মদ শাহানাজ ব্যাপারী, চাঁদপুর-৫ আসন।
হাইকোর্ট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply