ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

০৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশে ৮৫ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় দেশটির সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স।

তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে। এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেনারেল সিরিলিতো।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর জানাতে পারেননি তিনি।

বিমান বিধ্বস্ত/এসকেএম