০১ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাজ্য): দ্বিতীয় সন্তানের বাবা হচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
শনিবার যুক্তরাজ্যের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

যুক্তরাজ্যের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্যারি তার বন্ধুদের জানিয়েছেন যে তিনি আবার অন্তঃসত্ত্বা হয়েছেন। আবার অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি নিজেকে অসম্ভব সৌভাগ্যবান মনে করছেন।
এই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয় গত বছরের এপ্রিলে। লন্ডনের একটি হাসপাতালে এই সন্তান জন্ম নেয়। তার নাম উইলফ্রেড লরি নিকোলাস। ওই বছর মে মাসে ঘরোয়া আয়োজনে তার বান্ধবী ক্যারিকে বিয়ে করেন বরিস জনসন। বিয়েতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
৫৭ বছর বয়সী বরিসের আগে দুটি বিয়ে আছে। সে হিসাবে ৩৩ বছর বয়সী ক্যারি বরিসের তৃতীয় স্ত্রী। ক্যারির আগে ম্যারিনা হোয়েলার নামের এক নারীকে বিয়ে করেছিলেন বরিস। ২০১৮ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। ২৫ বছরের এই সংসারে বরিসের চারটি সন্তান রয়েছে। হোয়েলারের আগে আরেক নারীকে বিয়ে করেছিলেন বরিস। তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই।
বরিস জনসন/এসকেএম















