বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি নুরুল হুদা

১২ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি মুহম্মদ নুরুল হুদা। তিনি তিন বছরের জন্য এই পদে নিয়োগ পেলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলা একাডেমির এই সাবেক পরিচালক কবি নুরুল হুদাকে মহাপরিচালক পদে নিয়োগ দেয়।

আরও পড়ুন: ইফা মহাপরিচালকের পতন

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন ২০১৩ এর ধারা-২৬ (২) এবং ধারা-২৬ (৩) অনুযায়ী প্রথিতযশা কবি মুহম্মদ নুরুল হুদাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ করা হলো।

বাংলা একাডেমি/টিটি/রমু

http://www.artnewsbd.com/