বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পালটাধাওয়া

নিউজ ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাবে পদযাত্রা কর্মসূচি ঘিরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চান। এতে প্রথমে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় এবং পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। তখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিএনপির কর্মীরা পার্শ্ববর্তী একটি গলি থেকে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয়। এ সময় তারা একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয়।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, পদযাত্রা থেকে কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় ব্যানারের লাঠি নিয়ে তারা পুলিশকে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ লাঠিচার্জ করে। এরমধ্যেই একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেয় তারা। সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *